ঢাকা | বঙ্গাব্দ

স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী ছবির ক্যাপশন: স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী
ad728

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নারীর নাম নিলুফা (২৫)। তার কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তবে তার স্থায়ী ঠিকানা ও বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।উদ্ধারকারীদের বরাত দিয়ে জানা যায়, ট্রেন স্টেশনে প্রবেশের সময় ওই নারী হঠাৎ রেললাইনে নেমে যান। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা আনুমানিক চার বছর বয়সী শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত থাকে।ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোয়েল মল্লিক শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে

কোয়েল মল্লিক শপথ নিলেন রাজ্যসভার সদস্য হিসেবে