ঢাকা | বঙ্গাব্দ

ব্রিটেন ইরানে মার্কিন হামলার জন্য নিজের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
ব্রিটেন ইরানে মার্কিন হামলার জন্য নিজের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না ছবির ক্যাপশন: ব্রিটেন ইরানে মার্কিন হামলার জন্য নিজের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না
ad728

লন্ডন: ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহার করতে অনুমতি দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে হামলার জন্য ব্রিটেনের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি এবং চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করেছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানায়, চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর এবং সেখানে থাকা যৌথ সামরিক ঘাঁটি ইজারা দেওয়ার পরিকল্পনা করেছিলেন স্টারমার। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং দ্বীপগুলো “হাতছাড়া না করার” পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে দীর্ঘপাল্লার বোমারু ও জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছে এবং ইরানে সম্ভাব্য হামলার বিকল্প পরিকল্পনা করছে। তবে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার না দেওয়ায় যুক্তরাষ্ট্রকে সীমিত অপারেশনের মধ্যে থাকতে হবে।

এ প্রসঙ্গে ব্রিটিশ সরকার জানান, “নিয়মানুসারে আমরা সামরিক অভিযানসংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করি না।”


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
খামেনির সবশেষ অবস্থান কীভাবে শনাক্ত করল সিআইএ-ইসরাইল

খামেনির সবশেষ অবস্থান কীভাবে শনাক্ত করল সিআইএ-ইসরাইল